ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তামিমকে নিয়ে সমালোচনার সমাধান করে দিলেন : মাশরাফি

২০২২ মার্চ ১৭ ১৬:৪১:২৮

তামিমকে নিয়ে সমালোচনার সমাধান করে দিলেন : মাশরাফি

১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডেতে সাড়ে ৭ হাজার করা তামিমকে রীতিমত নাকানিচুবানি খাইয়েছেন ফজল হক ফারুকি। একইভাবে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম। প্রায় একই ধরনের বলে তৃতীয় ওয়ানডে হয়েছেন বোল্ড।

পুরো সিরিজে ফারুকির বলে তিনবার আউট হওয়া তামিম রান করেছেন মোটে ৩১। সিরিজ শেষে তামিম জানিয়েছিলেন, তাকে আরও ভালো হতে হবে। তবে অধিনায়ক হিসেবে পুরো সিরিজে রান করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তামিমকে।

যদিও তামিমের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন, একই টেকনিকে ওয়ানডেতে সাড়ে ৭ হাজার রান করার পর তামিমকে নিয়ে এতো কথার উঠার কোনো কারণ দেখছেন না। সেই সঙ্গে মাশরাফি জানিয়েছেন, সাকিব আল হাসান-তামিমদের নিয়ে এত চিন্তার কিছু নেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘ক্রিকেট খেলাই তো চাপ। চাইলেও আপনি মাথা থেকে চাপ বের করতে পারবেন না। আপনারা যারা নিউজ করেন, আপনাদেরও একটা চাপ। সাড়ে ৭ হাজার করার পর আমার কাছে মনে হয় না... ওকে নিয়েও কথা বলার একটা সীমা থাকা উচিৎ। পৃথিবীর এমন কোনো ব্যাটার নেই যার কোনো দুর্বলতা নেই। প্রত্যেক ব্যাটারের দুর্বলতা থাকে। ও তো সাড়ে ৭ হাজার রান করেছে এই টেকনিকেই। কোনো সমস্যা থাকলে ও জানে কীভাবে এটা ঠিক করতে হবে, আমি নিশ্চিত।

‘ঠিক করার পর অন্য বলেও তো সে আউট হতে পারে। পারফর্ম করা না করা নিয়ে তামিমের মতো খেলোয়াড়কে নিয়ে এত কথা উঠতে পারে বলে আমি মনে করি না। একজন-দুইজন পারফর্ম না-ই করতে পারে, দল জিতে গেলে এটাই বেশি গুরুত্বপূর্ণ। সাকিব, তামিমের মতো খেলোয়াড়দের নিয়ে এত চিন্তার কিছু নেই। মানসিকভাবে ভালো থাকাটাই ওদের জন্য বেশি জরুরি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত