ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩ ফরম্যাটেই কোহলির জায়গা কেড়ে নিলেন : বাবর আজম

২০২২ মার্চ ১৭ ১৫:১৯:০৩

৩ ফরম্যাটেই কোহলির জায়গা কেড়ে নিলেন : বাবর আজম

আইসিসির সর্বশেষ ঘোষিত র‍্যাঙ্কিং অনুযায়ী, টেস্টে এক ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে উঠেছেন পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বাবর। অন্য দিকে বিরাট কোহলি ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টেও প্রত্যাশিত রান পাননি। তিনি চার ধাপ নেমে নবম অবস্থানে চলে গেছেন। বাবর আজম ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দুই টেস্টেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।

এর মধ্যে প্রথম টেস্টে ফিফটির দেখা পান তিনি। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটারের ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ১৯৬ রানের ইনিংস। ওই ইনিংস খেলে অজিদের বিপক্ষে টেস্ট বাঁচিয়েছেন ডানহাতি ব্যাটার। টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে। জো রুট আছেন দুইয়ে।

এরপর স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষ ইনিংস সেঞ্চুরি করা লংকান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে তিন ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে প্যাট কামিন্স এক ও রবিশচন্দন অশ্বিন আছেন দুইয়ে। জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ এগিয়ে চারে ঢুকেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত