ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগ্রহের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ হাফিজ,নিজের সর্বচ্চোটা দেখাতে চান

২০২২ মার্চ ১৭ ১৪:৫৫:৩১

আগ্রহের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ হাফিজ,নিজের সর্বচ্চোটা দেখাতে চান

মাঠে কিংবা ডাগআউটে সব জায়গায় তরুণদের পরামর্শ দিতে দেখা গিয়েছে হাফিজকে। দেশি ক্রিকেটাররাও যেন হাফিজের পরামর্শ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। প্রথম ম্যাচে বল হাতে মনে রাখার মতো একটি দিনই কাটিয়েছেন হাফিজ। ১০ ওভারে ৩৩ রান দিয়ে স্বীকার করেছেন এক উইকেট। সে উইকেটটাও আবার উইকেটে থিতু হয়ে যাওয়া সিকান্দার রাজার। তবে ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেনি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

তবে নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচে ভালো খেলার প্রত্যয় রয়েছে হাফিজের। সংবাদমাধ্যমে বলেছিলেন"ঢাকা মোহামেডান সম্পর্কে আমি অনেক শুনেছি। অবশেষে খেলার সুযোগ পাচ্ছি, আমি আমার পারফরম্যান্স দিয়ে দলে অবদান রাখার চেষ্টা করব। ডিপিএল একটি লম্বা টুর্নামেন্ট ফলে আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে"।

৪০ ঊর্ধ্ব হাফিজ ডিপিএলে ভালো পারফর্ম করতে পারবে কি অনেকেই এ ব্যাপারে চিন্তিত ছিল। তবে প্রথম ম্যাচে হাফিজের ফিটনেস এবং নিবেদন দেখে অন্তত হাফিজের বয়স নিয়ে কোনো চিন্তা করতে হবে না মোহামেডানের। হাফিজের মতো ক্রিকেটাররা পারফর্ম করুক এবং তাদের সাথে সমানভাবে পাল্লা দিয়ে পারফর্ম করুক স্থানীয়রা। তাহলেই তো প্রিমিয়ার লিগের আয়োজনটা সার্থক হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত