ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এই সময়ের ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার বাবর:ভন

২০২২ মার্চ ১৭ ১২:৫১:৫১

এই সময়ের ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার বাবর:ভন

তার সঙ্গে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে টেস্ট ড্রতে ভূমিকা ছিলো মোহাম্মদ রিজওয়ানেরও। তবে বাবরের ইনিংসের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে বাবরের প্রশংসা করে একটি টুইট করেন ভন। সেখানে তিনি লেখেন, এই বিষয়ে কোনও প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার হলেন বাবর আজম। সব ফরম্যাটেই দুদার্ন্ত করছেন তিনি।

ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, বাবরের ইনিংসের কল্যাণেই ম্যাচে হার এড়াতে পারে পাকিস্তান।ম্যাচের চতুর্থ দিন সকালে পাকিস্তানকে জয়ের জন্য ৫০৬ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়েছিলো পাকিস্তান। এরপর জুটি বেঁধে দিনের বাকী সময় আর কোন উইকেট পড়তে দেননি ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর।

বাবরের ১০২ ও শফিকের ৭১ রানের সুবাদে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৯২ রান করেছিলো পাকিস্তান। আর পঞ্চম ও শেষ দিন শফিক ৯৬ রানে থামলেও, বাবর-রিজওয়ান পাকিস্তানের হয়ে লড়াই করেন।তাই প্রায় দু’দিনে ১৭১ দশমিক ৪ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্যভাবে করাচি টেস্ট ড্র করে পাকিস্তান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত