ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ:দিল্লী ক্যাপিটালসের টিম বাসে হামলা
হামলার সময় কেউ বাসে ভেতরে ছিলেন না, তাই হতাহতের ঘটনাও ঘটেনি।আইপিএলের প্রস্তুতি হিসেবে সব দল মুম্বাই পৌঁছেছে। যে খেলোয়াড়দের ইতোমধ্যে পাওয়া গেছে, তাদের নিয়ে শুরু হয়েছে দলীয় অনুশীলন। দিল্লীও তাদের অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছে। কোচরাও মুম্বাইয়ে পৌঁছানো শুরু করেছেন।
তবে দিল্লীর কোচ-ক্রিকেটারদের আনা-নেওয়ার জন্য রাখা বাসটি পার্কিং জোনে রাখা অবস্থায় হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। মুম্বাইয়ের স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তের সংখ্যা ছিল ৫-৬ জন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।আইপিএলের জন্য দিল্লী ক্যাপিটালস ঘাঁটি গড়েছে মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেলে। কী কারণে দিল্লীর টিম বাসে ভাঙচুর চালানো হল- তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতীয় গণমাধ্যমের ধারণা, দিল্লী-ভিত্তিক একটি সংস্থাকে আইপিএলের টিম বাস সরবরাহের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন মহারাষ্ট্রের বিপরীত পক্ষ।
বাসে হামলার মূল অভিযোগটা তাই শ্রমিকদের দিকে। তারা কী করে আইপিএলের একটি দলের টিম বাসের কাছে ভিড়তে পারলেন, স্বভাবতই সেই প্রশ্ন উঠছে। আইপিএলের ক্রিকেটার-কোচরা আদৌ কতটা নিরাপদ এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
২৬ মার্চ শুরু হওয়া আইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দিল্লীর হয়ে আইপিএল মাতাবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)