ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দল জিতলেও ৯ রানের আক্ষেপ থেকে গেলো লরেন্সের

২০২২ মার্চ ১৭ ১২:০৪:০১

দল জিতলেও ৯ রানের আক্ষেপ থেকে গেলো লরেন্সের

বার্বাডোজের কিংস্টন ওভালে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। রানের খাতা খোলার আগেই জেইডেন সিলসের বলে আউট হন আগের ম্যাচে শতক হাঁকানো জ্যাক ক্রলি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক জো রুটের সাথে ৭৬ রানের জুটি গড়েন অ্যালেক্স লিস। লিসের ১৩৮ বলে ৩০ রানের ধৈর্যশীল ইনিংসের সমাপ্তি ঘটে ভিরাস্যামি পেরমলের বলে এলবিডব্লিউ হয়ে।

তৃতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নেওয়ার পথ গড়েন রুট ও ড্যানিয়েল লরেন্স। তাদের জুটি ভাঙেন জেসন হোল্ডার। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের খুব কাছে গিয়েও তা হাতছাড়া করে ফেলেন লরেন্স। ১৫০ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন তিনি। লরেন্সের ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা।

লরেন্স ফিরলেও অধিনায়ক রুট ঠিকই তিন অঙ্ক স্পর্শ করেছেন। টেস্ট ক্যারিয়ারের ২৫তম শতক হাঁকিয়ে দিনশেষে অপরাজিত আছেন তিনি। ২৪৬ বলে ১১৯ রান নিয়ে বিরতিতে গেছেন রুট। তার ইনিংসে আছে ১২টি চার। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৪৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ২৪৪/৩ (৮৯.৫ ওভার)রুট ১১৯*, লরেন্স ৯১, অ্যালেক্স ৩০;সিলস ১/৩০, হোল্ডার ১/৫২, পেরমল ১/৬১।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত