ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ফেভারিট দলের নাম ঘোষণা

২০২২ মার্চ ১৬ ২০:১৫:১৪

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ফেভারিট দলের নাম ঘোষণা

ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় না আমরা এখানে ফেবারিট, দক্ষিণ আফ্রিকায় এসে! এর আগে কখনো এখানে ম্যাচ না জেতা আমরা আন্ডারডগ হিসাবেই এসেছি। তবে আমরা আমাদের ওয়ানডে দল নিয়ে আশাবাদী। আমরা লম্বা সময় ধরে ওয়ানডেতে ভালো খেলছি। দলের সবাই তাদের ভূমিকা সম্পর্কে জানে।

আমরা নিশ্চিতভাবেই এক প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ সিরিজ আশা করছি, তবে দক্ষিণ আফ্রিকা ফেবারিট। তারা নিজেদের মাটিতে খেলছে, বেশ ভালো দল। তাদের মাটিতে তাদের হারানো বেশ কঠিন।’ সিরিজ শুরুর আগেই নিজেদের আন্ডারডগ মেনে নিয়েছেন টাইগারদের কোচ। কাগজে কলমে হয়তো তাই।

তবে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ দলের অবস্থান এখন শীর্ষে। এ ছাড়া ওয়ানডেতে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্স ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে। ডমিঙ্গোর বিশ্বাস বাংলাদেশ নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে পারে। সেই সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই তার। তাই তার দলের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দিয়ে প্রোটিয়াদের মাটিতে নিজেদের ইতিহাস বদলানোর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত