ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : আইপিএলে মুস্তাফিজদের টিম বাসে হামলা
তবে কেউ হতাহত হয়নি বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। এ ছাড়া আইপিএল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এ ঘটনায় মুম্বাইয়ের কোলাবা থানায় বুধবার (১৬ মার্চ) একটি এফআইআর দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলের পাশে রাখা ছিল বাসটি।
সেখানেই অজ্ঞাতপরিচয়ের ৫-৬ জন হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও করা হয়। হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সবাই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গেছে। আরও জানা গেছে, দিল্লির বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। তা নিয়েই ক্ষোভ হামলাকারীদের।
এমএনএস কর্মীদের প্রশ্ন, স্থানীয় কোনো পরিবহন সংস্থা থেকে কেন বাস নেওয়া হয়নি? মুম্বাইয়ের গাড়ি ব্যবহার না করে দিল্লি বা অন্যান্য শহর থেকে বাস ও ভাড়ায় চালিত মিনি কার ঢোকানো হচ্ছে। এতে মুম্বাইয়ের চালকরা কাজ পাচ্ছেন না। সে জন্য তাদের এই প্রতিবাদ।
এদিকে এ ঘটনায় অজ্ঞাতপরিচয়ের পাঁচ-ছয়জনের বিরুদ্ধে আইপিসির ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। পরে প্রশান্ত গান্ধী, সন্তোষ যাদব নামে দু’জন এবং আরও একজন এমএনএস কর্মীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
বাসে হামলা চালানোর ঘটনায় আর কারা যুক্ত তা জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স এবং সবশেষ আসরে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরে এসে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কাটার মাস্টার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)