ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিপিএলে দাপুটে জয়ের মাধ্যমে নিজেদের প্রমান করলো এনামুল মেহেদীরা
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শক্তিশালী প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান।দলের পক্ষে ৬০ রান করেন ওপেনার এনামুল হক বিজয়, ৮২ বলের মোকাবেলায়। এছাড়া শামসুর রহমান শুভ ৪৫, অলক কাপালি ৪০, নাসির হোসেন ৩২ ও অভিমন্যু ঈশ্বরন ৩০ রান করেন। সিটি ক্লাবের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আব্দুল হালিম, আমিনুর রহমান ও এসএম আব্দুল্লাহ আল মামুন রাজু।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দলেও দলীয় ৪২ রানে প্রথম উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে সিটি ক্লাব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪৫.২ ওভারে অলআউট হতে হয়। তার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২১৫ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক জাওয়াদ রয়েনের ব্যাট থেকে, যিনি অপরাজিত ছিলেন। এছাড়া ৩১ রান করেন মউনিল ইসলাম সোহেল। প্রাইম ব্যাংকের পক্ষে ম্যাচসেরা শেখ মেহেদী হাসান একাই শিকার করেন তিনটি উইকেট, যিনি ব্যাট হাতে খেলেছিলেন ১৬ বলে ২৭ রানের ক্যামিও।
সংক্ষিপ্ত স্কোরটস : সিটি ক্লাব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ২৬৫/৮ (৫০ ওভার)বিজয় ৬০, শুভ ৪৫, অলক ৪০, নাসির ৩২আমিনুর ৪২/২, রাজু ৪৮/২
সিটি ক্লাব : ২১৫/১০ (৪৫.২ ওভার)জাওয়াদ ৩৭*, সোহেল ৩১শেখ মেহেদী ৫৩/৩, অলক ১৭/২, রাকিবুল ৪৫/২
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫০ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)