ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিবর্তন করে ফেলা হলো আইপিএলে কিছু পুরাতন নিয়ম

২০২২ মার্চ ১৫ ১৯:৩৪:৪৫

পরিবর্তন করে ফেলা হলো আইপিএলে কিছু পুরাতন নিয়ম

যদি কোন কর্মী কমপক্ষে ১২জনখেলোয়াড় না থাকলে (তাদের অবশ্যই সাতজন ভারতীয় এবং একজন অতিরিক্ত থাকতে হবে), তারা মাঠে প্রবেশ করতে পারবে না।

এমতাবস্থায় মৌসুমের পরবর্তী সময়ে এই ম্যাচটি আয়োজনের চেষ্টা করবে বিসিসিয়াই। যদি তা সম্ভব না হয়, তাহলে সেই ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব বর্তাবে আইপিএল টেকনিক্যাল কমিটির ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

আগে এই নিয়মটি ছিল, কোনো দল যদি ন্যুনতম ১২ জন খেলোয়াড় নিয়ে মাঠে আসতে না পারে তাহলে ম্যাচটি পরে আয়োজনের চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করে দেওয়া হবে দুই পয়েন্ট। এবার আর সেই নিয়ম রাখা হয়নি।

আরেকটি বড় নিয়মের পরিবর্তন হলো, বদলে ফেলা হয়েছে রিভিউয়ের সংখ্যাও। আইপিএলে রিভিউ সিস্টেম চালুর পর থেকে এতো দিন প্রতি ইনিংসে নেওয়া যেতো একটি করে রিভিউ। এখন থেকে প্রতি ইনিংসে নেওয়া যাবে দুইটি করে রিভিউ।

এর বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে এমসিসির নতুন প্রস্তাবনা অনুযায়ী ক্যাচ আউটের পরিবর্তিত নিয়মও আইপিএলে কার্যকর হবে। যেখানে বলা হয়েছে, ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার নিজেদের ক্রস করলেও, নতুন ব্যাটারই থাকবেন স্ট্রাইকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত