ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের অনুরোধ রাখলো আইসিসি
মূলত করোনার কারণে বেশ কিছু সিরিজ বাতিল হওয়ায় সেগুলোকে এফটিপিতে ফিট করতেই এ উদ্যোগ নেওয়া। কারণ দলগুলোকে সুপার লিগের সিরিজ খেলতেই হবে। যদিও করোনার কারণে খুব বেশি সিরিজ পরিত্যক্ত হয়নি বাংলাদেশের। ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেনি। টাইগারদের টানা খেলা থাকায় এ বছরও হচ্ছে না সফরটি। ২০২৩ সালের মে মাসে হবে অ্যাওয়ে সিরিজটি।
এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মূলত বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের অনুরোধে বিশ্বকাপ সুপার লিগের সময় বাড়িয়েছে আইসিসি। টানা খেলা থাকায় সিরিজের জন্য সময় বের করা সম্ভব হচ্ছিল না। এখন দেড় মাস বেড়ে যাওয়ায় আগামী বছর মে মাসে খেলা যাবে। যদিও এখন পর্যন্ত সূচি করা হয়নি। করোনার কারণে আরও কিছু দেশের সিরিজ বাকি রয়েছে। তাদেরও সুবিধা হলো এতে করে।’
বিশ্বকাপ সুপার লিগে প্রতিটি দল আটটি করে সিরিজ খেলবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। গত ১৪ মাসে পাঁচটি সিরিজ খেলেছে বাংলাদেশ। যার তিনটি দেশে এবং দুটি বিদেশে। উইন্ডিজের পর শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে খেলেছে হোম সিরিজ।
এই তিন সিরিজে ৯ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট যোগ করতে পেরেছে টাইগাররা। বাকি দুটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েতে। নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হলেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩০ পয়েন্ট অর্জন করেন তামিম ইকবালরা। ১৫ ম্যাচ খেলে ১০০ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলের শীর্ষে বাংলাদেশ।
এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আরেকটি সিরিজ। তামিমরা এরই মধ্যেই জোহানেসবার্গে পৌঁছে গেছেন। ১৮, ২০ ও ২৩ মার্চ হবে তৃতীয় অ্যাওয়ে সিরিজটি। ২০২২ সালে টাইগারদের বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ এটি। বাকি দুটি সিরিজ হবে আগামী বছর মার্চ ও মে মাসে। ইংল্যান্ড ঢাকায় খেলতে আসবে আগামী বছর মার্চে। বিশ্বকাপ সুপার লিগের সিরিজের পাশাপাশি টি২০ ম্যাচও খেলবে তারা। আয়ারল্যান্ডেও তিন ম্যাচ ওয়ানডের সঙ্গে টি২০ খেলবে বাংলাদেশ।
এ বছর টি২০ বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন্দ্রিকও অনেক খেলা রয়েছে টাইগারদের। দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দেশে হবে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ।
৬ জুন থেকে ১৭ জুলাই দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। আগস্টে জিম্বাবুয়েতে পাঁচ ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলে দেশে ফিরবে।
টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি২০ এশিয়া কাপ খেলবেন মাহমুদউল্লাহরা। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ শেষ করে নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে দেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)