ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শতক হাঁকালেন নাঈম শেখ
টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না নাঈমের। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক হলেও নাঈম এই মুহূর্তে সেই ফরম্যাটে নেই। যে কারণে জাতীয় দলের ক্রিকেটাররা যখন দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত তখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ব্যাট হাতে ফিরলেন ফর্মে। রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর হয়ে একাই ব্যাট হাতে লড়েছেন। টস হেরে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিং পায় আবাহনী। মুনিম, জাকির, তৌহিদ, নাজিবউল্লাহদের ব্যর্থতায় কিছুটা ধীরগতির ব্যাটিং করেন নাঈম।
তবে একপাশ ধরে রেখে প্রথমেই অর্ধশতক হাঁকান। পরবর্তীতে তাঁর অর্ধশতককে নিয়ে যান শতকের দিকে। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি। কাঙ্ক্ষিত শতকের দেখা পান ৩৯.৩ ওভারে।
৪০তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে ১১৩ বলে শতক পূরণ করেন নাঈম। এই রিপোর্ট লেখা অব্দি ক্রিজে ১২৯ বলে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন নাঈম। সেই সঙ্গে আবাহনীর দলীয় সংগ্রহ ৬ উইকেটে ২১২ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)