ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিইউতে ক্রিকেটার রুবেল,অবস্থা সংকটাপন্ন : সকলের কাছে দোয়া চাইলেন শাহরিয়ার নাফিস

২০২২ মার্চ ১৪ ২২:২৭:৪৩

আইসিইউতে ক্রিকেটার রুবেল,অবস্থা সংকটাপন্ন : সকলের কাছে দোয়া চাইলেন শাহরিয়ার নাফিস

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস তার ফেসবুক পোস্টে জানান, ‘মোশাররফ রুবেলকে স্কয়ার হাসপাতালে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। অনুগ্রহ করে তার জন্য দোয়া করবেন।’

রুবেল একসময় খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে। জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন নিয়মিত মুখ। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে মাঠ থেকে ছিটকে পড়েন মোশাররফ রুবেল। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে।

মস্তিষ্কের মত স্পর্শকাতর স্থানে নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন। তবে আবারও টিউমার ধরা পড়লে থমকে যায় মাঠের পদচারণ।

এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের একটি হাসপাতালে আবারও অস্ত্রোপচারের মাধ্যমে রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। তবে তাতেও খুব একটা উন্নতি হয়নি।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত