ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বাংলাদেশের জন্য উড়ে এলো নতুন সুখবর
এর আগের ম্যাচে অবশ্য ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল মুমিনুলরা। কিন্তু সে পুরস্কার তো এত দেরিতে পাওয়ার কথা না। আবার টাইগাররা নিজেদের পরবর্তী টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দুই মাস পর। এর মাঝে সুখবরটা আইসিসি থেকে পেলেও, উপহারটা এসেছে মূলত ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে।
স্লো ওভার রেটের কারণে বড় ক্ষতি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। কেটে নেওয়া হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান দুটি পয়েন্ট। তাতে কপাল খুলেছে বাংলাদেশের। পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১২ পয়েন্ট বাংলাদেশের। তবে জয়ের শতকরা হারে এগিয়ে টাইগাররা (২৫ ভাগ জয়)। অন্যদিকে ১৪ পয়েন্ট হলেও ২৩.৩৩ ভাগ জয় নিয়ে আট নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। তাদের নিচে এখন কেবল ইংল্যান্ড।
এই ইংল্যান্ডের বিপক্ষেই অ্যান্টিগা টেস্টে জয়সম এক ড্র পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওই টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ৪০ ভাগ জরিমানা করা হয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের দলকে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্টও কর্তন করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওভার পেনাল্টিতে পয়েন্ট হারানো তৃতীয় দল তারা।
২০২১-২০২৩ চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত তিনটি পয়েন্ট হারিয়েছে। নয় নম্বরে থাকা ইংল্যান্ড ১০ ম্যাচে হারিয়েছে ১০ পয়েন্ট। এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দল পরস্পরের মুখোমুখি হবে আগামী ৮ এপ্রিল। এর আগে তামিম ইকবালের নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৮ মার্চ মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে অনেক জল্পনা-কল্পনা ও নাটকের মঞ্চায়ন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সোমবার সেখানে পৌঁছে নিজেকে প্যাসেঞ্জার থেকে ড্রাইভিং সিটে উত্তরণ করতে নেমেছেন অনুশীলনে। এর আগে টেস্ট নিয়ে সংশয় থাকলেও এবার জানালেন তিনি খেলবেন দুই ফরম্যাটেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)