ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়েদের ক্রিকেট নিয়ে নিজের অভিমত ব্যাক্ত করলেন আশরাফুল
তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। মেয়েরা সবসময়ই ভালো খেলছেন। মেয়েরা কিন্তু প্রথম এশিয়া কাপ জিতেছিল ভারতকে হারিয়ে। এবার বিশ্বকাপে প্রথম জয় পেলেন পাকিস্তানের সাথে। আমরাও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম।’
আশরাফুল মনে করেন, নারী ক্রিকেটাররা এখন যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তারা তারচেয়েও আরও বেশি সুযোগ-সুবিধার দাবি রাখেন। তিনি জানান, ‘ওরা আরও ভালো কিছুর যোগ্য। বিশ্বকাপের প্রথম জয় সৌভাগ্যের বিষয়। তাও পাকিস্তানের মত দলকে হারিয়ে। যারা ম্যানেজমেন্টে আছেন এবং খেলেছেন সবাইকে অভিনন্দন। আশা করব এই জয়ের পর মেয়েদের ক্রিকেটের কাঠামো আরও ভালো হবে।’
বাংলাদেশ দল ইতোমধ্যে টেস্ট স্ট্যাটাসও পেয়েছে। টেস্টের জন্য দলকে প্রস্তুত করে তুলতে ঘরোয়া প্রথম শ্রেণির কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আশরাফুল।
তিনি বলেন, ‘যেহেতু মেয়েরা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তাদের ঘরোয়া ক্রিকেট আরও ভালো করতে পারলে আরও ভালো ক্রিকেটার বের হয়ে আসবে। তারা যেন নিয়মিত খেলতে পারে। যেহেতু টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারা কবে টেস্ট খেলবে সেটার পরিকল্পনা করা উচিৎ। ঘরোয়া ক্রিকেটেও চারদিনের ম্যাচ খেলে যেন টেস্টের জন্য তৈরি থাকে বোর্ডের সেই চিন্তা করা উচিৎ।’
এর আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশের মেয়েরা ভালো ক্রিকেট প্রদর্শন করেছেন। আশরাফুলের আশা, ফলাফল যাই হোক, বিশ্বকাপে আগামী ম্যাচগুলোতেও ভালো ক্রিকেট খেলবে নারী দল।
তিনি বলেন, ‘আমি মনে করি প্রত্যেক ম্যাচই তারা ভালো করেছে। আশা করব বাকি ম্যাচগুলোতেও তারা ভালো খেলবে। ফলাফল তো পরের বিষয়। যেভাবে খেলছেন, এভাবেই যেন খেলে। আজ যেমন সুযোগ এসেছে, আমরা অতীতেও পাকিস্তানকে হারিয়েছি। এ কারণে নারী দলের অভিজ্ঞতা আছে। এই দলে পাঁচজন অধিনায়ক আছে। অভিজ্ঞতা যে প্রভাব রাখে সেটা আজকে দেখা গেছে। আশা করব সামনের ম্যাচগুলোতেও ভালো ক্রিকেট খেলবেন। ফলাফল যাই হোক, এতেই আমরা খুশি থাকব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)