ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইতিহাস গড়া জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিল পাল্টে দিলো বাংলাদেশ

২০২২ মার্চ ১৪ ১৪:৩৮:৪১

ইতিহাস গড়া জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিল পাল্টে দিলো বাংলাদেশ

হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। বৃথা গেল পাক ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি। এ নিয়ে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার দেখলো পাকিস্তান।

এদিকে এই জয়ে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টাইগ্রেসদের নিচে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তান। এখন পর্যন্ত কোন জয়ের দেখা পায়নি এই দুই দল। আর টেবিলের শীর্ষে আছে এখন পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এখনো ৪ ম্যাচ হাতে রয়েছে বাংলাদেশের। ভাল ফলাফল আনতে পারলে প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে খেলতে পারবেন টাইগ্রেসরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত