ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানকে হারিয়ে যা বললেন অধিনায়ক জ্যোতি
জবাবে পাকিস্তানের ইনিংস থেমেছে ২২৫ রানে।ওয়ানডে বিশ্বকাপে মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নেওয়ার পর অধিনায়ক জ্যোতিও বুঝতে পারছেন, ইতিহাস গড়েছেন তারা। তবে এই জয়ের পর অনুভূতি বোঝানোর ভাষা জানা নেই তার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি (এই অনুভূতি) ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে আমাদের প্রথম জয় এটি। আমরা আজ ইতিহাস গড়েছি। আমরা এই মোমেন্টার বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই।’
চলতি আসরে বাংলাদেশের প্রথম দুইটি ম্যাচে একাদশে ছিলেন না লেগস্পিনার ফাহিমা খাতুন। এই ম্যাচে দলে ফিরেই বাজিমাত করেছেন তিনি। ফাহিমার ৩৮ রানে ৩ উইকেটের সুবাদেই ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ। ফলে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
ফাহিমাকে একাদশে নেওয়ার পেছনে কী চিন্তা ছিল জানিয়ে জ্যোতি বলেন, ‘আমি এই মাঠে আগের দুই ম্যাচ দেখেছি। সেখানে স্পিনাররাই আধিপত্য বিস্তার করেছে। তাই আমরা ভেবেছি, সে (ফাহিমা খাতুন) যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবো।’
পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকে হারানোর বিষয়ে জ্যোতির ভাষ্য, ‘আমরা পাকিস্তান দলকে খুব ভালোভাবে চিনি। ওদের বিপক্ষে অনেকবার খেলেছি। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচে আমরা শেষ ওভারে জিতেছি।’
এ জয়ের আত্মবিশ্বাস সামনের দিনগুলোতেও কাজে লাগানোর আশা বাংলাদেশ অধিনায়কের, ‘যেকোনো জয়ই অনেক আত্মবিশ্বাস দেয়। এই মোমেন্টামই আমরা খুঁজছিলাম। আমাদের দলটা খুব ভালো এবং সবসময় উন্নতি করছে। আমরা জানি যে আমাদের বেশ ভালো সামর্থ্য রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)