ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া থামলো না ১৮০ ওভার ব্যাট করেও
টস জিতে ব্যাট করতে নেমে দুইদিন টানা ১৮০ ওভার খেলে ফেলেছে সফরকারী অস্ট্রেলিয়া। তাতেও তারা এখনও পর্যন্ত থামেনি। দুইদিন ১৮০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে কেবল ৫০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে অসিরা।
উসমান খাজা প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। মাত্র ৩ রান দুরে থাকতে (৯৭ রানে) আউট হয়েছিলেন। এবার আর সেই আক্ষেপটা অপূর্ণ রাখেননি। সেঞ্চুরি করে সেটাকে টেনে নিয়েছেন ১৬০ রান পর্যন্ত। ৫৫৬ মিনিট উইকেটে থেকে ৩৬৯ বল খেলে ১৬০ রান করে আউট হন সাজিদ খানের বলে বোল্ড হয়েছিলেন তিনি।
ডেভিড ওয়ার্নার করেছিলেন ৩৬ রান। মার্নাস ল্যাবুশেনের জন্য দুর্ভাগ্য। মাত্র শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। প্রথম দিন ৯০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ৭২ রান করে আউট হয়েছিলেন প্রথম দিন।
দ্বিতীয় দিন ১২৭ রান নিয়ে উসমান খাজা এবং শূন্য রান নিয়ে ব্যাট করতে নামেন নাথান লিওন। দ্বিতীয় দিন ৩৮ রান করে আউট হন লিওন। ট্রাভিস হেড আউট হন ২৩ রান করে। তবে পাকিস্তানি বোলারদের ভুগিয়েছেন অ্যালেক্স ক্যারে।
১৫৯ বল মোকাবেলা করে ৯৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় দিন শেষে ৫০৫ রান করে এখনও ব্যাট করে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৯৫ বল খেলে ২৮ রানে উইকেটে রয়েছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ১০ বল খেললেও কোনো রান করতে পারেননি।
পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ, সাজিদ খান। ১টি করে উইকেট নেন হাসান আলি, নৌমান আলি, বাবর আজম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)