ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ.আফ্রিকায় ‘২’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, সূচি চূড়ান্ত

২০২২ মার্চ ১৪ ১০:০১:২৭

দ.আফ্রিকায় ‘২’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, সূচি চূড়ান্ত

টাইগাররা নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের এবং টেস্ট সিরিজের আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ১৪ মার্চ প্রথম দিনের অনুশীলনের পর ওয়ানডে দল আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ। জোহানেসবার্গে এই ম্যাচের পরদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা, তবে চালিয়ে যেতে পারবেন ঐচ্ছিক অনুশীলন।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৮ মার্চ আবারও দলীয় অনুশীলন অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ডারবানে।

২৫ মার্চ টেস্ট দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনের পর ২৬ ও ২৭ মার্চ চ্যাটসওর্থে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। পরদিন বিশ্রামের পর আরও দুইদিন অনুশীলন করে শুরু হবে টেস্টের লড়াই। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত