ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

২০২২ মার্চ ১৪ ০৯:১৪:৫৭

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

যা ওয়ানডেতে নারী ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। চাপে পড়ে বাংলাদেশ শুরুটা ভালো করলেও ৩৬ রানে হেরে যায় শামীমা সুলতানা। কিন্তু এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও ফারজানা হক। শারমিন আক্তার ৪৪ রানে প্যাভিলিয়নে ফিরলেও ফারজানা একপ্রান্ত দিয়ে খেলতে থাকেন।

নারী বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বাজে খেলার পর আজ পাকিস্তানের সাথে দারুণ খেলেছে বাংলাদেশের নারীরা। পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের বড় সংগ্রহ পেয়েছে পিংকি-শামিমারা। যা ওয়ানডেতে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করলেও দলীয় ৩৭ রানে শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তবে এরপরই দলের হাল ধরেন শারমিন আক্তার এবং ফারজানা হক। শারমিন আক্তার ৪৪ রানে প্যাভিলিয়নে ফিরলেও ফারজানা একপ্রান্ত আগলে ধরে খেলতে থাকেন।

এরপর অধিনায়ক নিগার সুলতানার সাথে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়ে দলের রান বাড়াতে থাকে এই দুই ব্যাটসম্যান। তবে অধিনায়ক নিগার সুলতানা ৪৬ রান এবং ফারজানা ৭১ রানে আউট হলে বাংলাদেশের রানের গতি অনেকটা কমে যায়।

এরপর দলের হয়ে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। তবে রিতু মনি ১১ এবং রুমানা আহমেদ ১৬ রান করে দলের সংগ্রহ ২৩৪-এ নিয়ে যায়। পাকিস্তানের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন নাশরা সান্ধু।

এদিকে জিততে হলে রেকর্ড গড়তে হব পাকিস্তানের মেয়েদেরও। কেননা বিশ্বকাপে নিজেরাও এখন পর্যন্ত এত রান সংগ্রহ করতে পারনি। তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল সব শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে ২১৭ রান করেও হেরে যায় তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত