ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ:আফ্রিকা যাওয়ার আগে বিমানবন্দরে সাড়ে ৫ মিনিটে বিশেষ কিছু বলে গেলেন সাকিব
আজ রবিবার রাত ১১টায় দক্ষিণ আফ্রিকার ফ্লাইট শুরু হয়। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ভালো মেজাজে ছিলেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সাড়ে পাঁচ মিনিটের আলাপচারিতায় অনেক কথাই বলেন সাকিব।
তবে সব কথার ভিড়ে আসল কথাটি বলতে ভোলেননি। সাকিবের আশা, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে পারলে খুবই ভাল লাগবে। তবে অন্তত একটি ম্যাচ জেতার লক্ষ্য তার।
তিনি বলে গেলেন, ‘আমি চাই অন্তত একটি ম্যাচ জিততে। আর যদি সেটা হয়, তাহলে খুব ভাল হবে। আমার ধারণা পুরো দলেরই টার্গেট থাকবে সেটা।’
মাঝে যেতে চাননি। শরীর ও মনের দিক থেকে অবসাদগ্রস্ত ছিলেন। শেষ পর্যন্ত যখন দেশ ছাড়ছেন, তখন আপনার মনর অবস্থা কেমন? আপনি কতটা স্বস্তি নিয়ে যাচ্ছেন?
সাকিবের চট জলদি জবাব, ‘অনেকটাই স্বস্তির। দলের সাথে থাকাটা সব সময়ই স্বস্তির ও সুখের। ভাল ব্যাপার। মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। আশা করছি সামনেও থাকবে সেটা। দলের সাথে থাকাটাই আনন্দের।’ আফগানিস্তানের সঙ্গে সিরিজটিও তিনি খুব উপভোগ করেননি। বলেছিলেন তিনি প্যাসেঞ্জারের আসনে ছিলেন। এবার দক্ষিণ আফ্রিকায় কী ড্রাইভিং সিটে বসতে চান? সাকিবের রসিকতামাখা জবাব, ‘কে না চায়? আমিও ড্রাইভিং সিটে থাকতে চাই।’
অনেক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা গিয়ে কতটা কী করতে পারবেন? এ প্রশ্নের জবাবে সাকিবের অন্যরকম উত্তর, ‘অনেক সময় জায়গা পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্ত ঘটে। আমি অমনটাই আশাই করছি। আমি সিউর যে আমি সব সময়ই টিমের সবার সাপোর্ট পাই। এবারও আশা করছি তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি চেষ্টা করবো তার মূল্য দিতে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)