ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বোলিংয়ে দুর্দান্ত বাবর আজম,তুলে নিলেন উইকেট

২০২২ মার্চ ১৩ ২২:৪৬:৩৬

বোলিংয়ে দুর্দান্ত বাবর আজম,তুলে নিলেন উইকেট

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করেন তিনি। অস্ট্রেলিয়ান লিগেও তার ধারাবাহিকতা বজায় রেখেছেন। করাচিতে, যেখানে নিয়মিত বোলাররা উইকেট পেতে ছুটে আসেন, দ্বিতীয় দিনের শেষে বল হাতে নিয়ে উইকেট তুলে নেন বাবর।

তবে দিন শেষে রানের পাহাড়ে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে তারা স্কোরবোর্ডে তুলে নিয়েছে ৫০৫ রান। অজিদের হয়ে উসমান খাজা করেছেন সর্বোচ্চ ১৬০ রান। দিনশেষে আলোচনায় ৭ রানের জন্য অ্যালেক্স ক্যারির সেঞ্চুরি মিস এবং বাবর আজমের উইকেট।

ব্যাটার বাবর আজম উইকেট তুলে নিয়েছেন। কথাটি শুনে একটু খটকা লাগতেই পারে। বাস্তবে ঘটেছেও তাই। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক দুই ওভার আগে উইকেট তুলে নিয়ে করাচিতে চমক দেখিয়েছেন তিনি। সেই সঙ্গে আক্ষেপ বাড়িয়ে দিয়েছেন অ্যালেক্স ক্যারির।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় থাকা ক্যারিকে যে বোল্ড করেছেন সেঞ্চুরিতে থেকে ৭ রান দূরে থাকতে। করাচির ব্যাটিং স্বর্গে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিশ্চিতভাবেই পোড়াবে অজি উইকেটকিপারকে। অবশ্য তার আগে ১৮৯ বল খেলে ৭ চার ও ২ ছয়ে করেছেন ক্যারিয়ারের সেরা ৯৩ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত