ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকা সফরের দল নিয়ে সালাউদ্দিনের নতুন প্রশ্ন
তবে স্কোয়াডে না থাকা মোহাম্মদ মিঠুন এবং রেজাউর রহমানকে শুধু প্র্যাকটিসের জন্য দক্ষিণ আফ্রিকা নেওয়ায় কিছুটা ক্ষুব্ধ হয়েছেন কোচ সালাউদ্দিন। তার মতে যে ক্রিকেটারদের আপনি খেলাবেন না তাদের শুধু শুধু দক্ষিণ আফ্রিকা নেওয়ার মানেটা কি। সালাউদ্দিনের দল প্রাইম ব্যাংকের হয়ে প্রিমিয়ার লিগ খেলার কথা ছিল মোহাম্মদ মিঠুন এবং রেজাউর রহমানের।
সালাউদ্দিন বলেন"আমাদের এমনিতেই জাতীয় দলের স্কোয়াডে ৬ জন ক্রিকেটার রয়েছে ফলে তাদের আমরা অনেকটা সময়ই পাবো না। তার উপর মিঠুন এবং রেজাউরকেও শুধু প্র্যাকটিস করানোর কারণে নিয়ে যাওয়ায় আমি কিছুটা সারপ্রাইজ হয়েছি। তাদের যদি খেলতে দিত তাহলে ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু তাদের খেলানো হবে না তারা শুধু প্র্যাকটিস করতে যাবে, আবার অন্য টিমের কিছু ক্রিকেটাররাও কিন্তু ছিল তাদের কিন্তু নেওয়া হয়নি। ব্যাপারটি আমার খুব একটা ভালো লাগেনি। এতে আমরা অবশ্যই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি"। প্রিমিয়ার লিগ শুরুর আগেই কিছুটা ব্যাকফুটে যাওয়ার পরও দল নিয়ে বেশ আশাবাদী সালাউদ্দিন।
তার বিশ্বাস নিজেদের সামর্থ্যর সবটুকু দিতে পারলে লিগে ভালো কিছু করা সম্ভব। প্রিমিয়ার লিগে পক্ষপাতমূলক খেলা হওয়ার শংকা রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন"আমার বিশ্বাস এবারের প্রিমিয়ার লিগে আমরা সবাই ফেয়ার প্লে দেখতে পাবো। কয়েকদিন আগেই তৃতীয় বিভাগ এবং দ্বিতীয় বিভাগের খেলা শেষ হয়েছে। সেখানে আম্পায়ারিং থেকে শুরু করে সবকিছুই খুব ভাল ছিল। এটার প্রশংসা আমাদের করতেই হবে। আমার বিশ্বাস এবারের আসরে পক্ষপাতমূলক কিছু হবে না"।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ কেমন করতে পারে এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন"দেখুন বাংলাদেশের ওয়ানডেতে ভালো করার সম্ভাবনা সব সময় আছে। কারণ টিমের অনেক ক্রিকেটার ২০০ টার বেশি ওয়ানডে খেলে ফেলেছে। তাই ভাল কিছুর আশা করাই যায়। এছাড়া যারা নতুন এসেছে তারাও বিগত সিরিজগুলোতে ভালো পারফর্ম করেছে। আস্তে আস্তে দলটা গুছিয়ে উঠছে, ফলে ভালো কিছুর আশা করা যেতেই পারে। আর টেস্ট ম্যাচেও হয়তো এবার ভাল পারফর্ম করবে বাংলাদেশ। যেহেতু নিউজিল্যান্ডের সাথে একটি টেস্ট জিতেছে তাই আত্মবিশ্বাস নিয়েই ওরা মাঠে নামবে"।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)