ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম দিনেই ঝড় তুলেছে প্রভাসের নতুন সুপারহিট সিনেমা
করোনা প্রকোপের জন্য এতোদিন ধরে সিনেমা হল গুলো বন্ধ থাকলেও এখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে হল আর মুক্তি পেতে শুরু করেছে নতুন সিনেমা। এর ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে প্রভাসের নতুন সিনেমা ‘রাধে শ্যাম’। গত শুক্রবার (১১ মার্চ) বিশ্বব্যাপী প্রায় ৭ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। আর প্রথম দিনেই ঝড় তুলেছে সিনেমাটি।
সিনেমাটি মুক্তি প্রথম দিনেই সারা বিশ্ব থেকে ৭৯ কোটি রুপি আয় করেছে। এ তথ্যটি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ক্রিয়েশন।
তাদের পাওয়া তথ্য থেকে আরও জানা যায়, শুধুমাত্র হিন্দি ভাষাতেই সিনেমাটি প্রথম দিনে সাড়ে ৪ কোটি রুপি আয় করেছে। যা প্রভাসেরই ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাহুবলী’র প্রায় কাছাকাছি। এই সিনেমাটিরও হিন্দি ভার্সনে প্রথম দিনের আয় ছিল ৫ কোটি।
তবে সমালোচকদের কাছ থেকে খুব একটা ভালো রিভিউ এখনও পায়নি সিনেমাটি। তাই বক্স অফিসের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, তা বলা কঠিন। তবে সিনেমার হর্তাকর্তারা বেশ আগ্রহ প্রকাশ করছে সিনেমাটি নিয়ে।
প্রসঙ্গত, ‘রাধে শ্যাম’ নির্মাণ করেছেন রাধা কৃষ্ণ কুমার। এর বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি স্যাটেলাইট স্বত্ত্ব বিক্রির মাধ্যমে ২৫০ কোটি রুপি আয় করে ফেলে। পিরিয়ড রোম্যান্টিক ড্রামা ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশন ও টি সিরিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)