ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ:আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটারের নাম ঘোষণা করলো বিসিবি
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পাঁচটি ওয়ানডে সিরিজ খেলেছে। এই পাঁচটি সিরিজের মধ্যে, ২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতেছিল। তবে, অন্য চারটি সিরিজে বাংলাদেশকে হারতে হয়েছিল।
এখন পর্যন্ত ২১টি ওয়ানডেতে চারটিতেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ছিল গত বিশ্বকাপে। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে বর্তমান সর্বোচ্চ স্কোরার হলেন সাকিব আল হাসান। দুই দলের মধ্যে এখন পর্যন্ত খেলা সবচেয়ে বড় ১৪টি ওয়ানডে খেলা সাকিবের।
যেখানে ১৩ ইনিংসে তিনি রান করেছেন ৩৯৭। ব্যাটিং গড় ৩৩.০৪ হলেও তার স্ট্রাইক রেট ৬৮.৪৪ অনেকটাই কম। নেই কোনো সেঞ্চুরি তবে করেছেন চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৭৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান বর্তমান অধিনায়ক তামিম ইকবালের।
১২ ইনিংসে তিনি করেছেন ৩০৩ রান। যেখানে তার হাফ সেঞ্চুরি রয়েছে দুটি। সর্বোচ্চ ৮২ রান। বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। এছাড়াও তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছেন।
৯ ইনিংসের ৩৬ গড়ে মুশফিকুর রহিম রান করেছেন ২৯২। যেখানে তার রয়েছে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ১১০ রান। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১০ ইনিংসে করেছেন ২৫৭ রান। করেছেন তিনটি হাফ সেঞ্চুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)