ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : আইপিএলে নতুন জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে
শনিবার (১২ মার্চ) দিল্লি নতুন জার্সি প্রকাশ করেছে, যেখানে গতবারের থেকে অনেকটাই বদল আসতে চলেছে তাদের পোশাকে। সমর্থকরা সাধুবাদ জানিয়েছেন এই জার্সিকে। এবারের জার্সিতে লালের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন জার্সিতে ডান দিকে নীল এবং বাঁ দিকে লাল রঙ রাখা হয়েছে।
অধিনায়ক রিশভ পন্ত, পেসার এনরিচ নর্কিয়া এবং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে নতুন জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। তারুণ্যকে তুলে ধরতেই এই ভাবনা বলে জানিয়েছে দল। এক বিবৃতিতে দিল্লি লিখেছে, ‘লাল এবং নীল রঙকে সমান জায়গা দিয়ে আমরা তারুণ্য এবং শক্তিকে তুলে ধরতে চেয়েছি। লালের অর্থ মাঠে ক্রিকেটারদের সাহসের প্রতীক।
নীল হল ভারসাম্যের প্রতীক। দিল্লির লোগোয় থাকা বাঘ এবার আরও বড় জায়গা পেয়েছে জার্সিতে। কারণ এখন থেকে দল আরও বেশি আক্রমণাত্মক খেলবে।’ এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, ফাইনাল হবে ২৯ মে। চলতি আসরে নতুন দুটি দল লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানসে যোগ দেওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেললে প্রত্যেক দলকে খেলতে হতো কমপক্ষে ১৮টি ম্যাচ। যেটা আগের আসরগুলোর তুলনায় ৪ ম্যাচ বেশি। ফলে ম্যাচ পরিচালনার সুবিধার্থে গ্রুপভিত্তিতে ভাগ করে আয়োজন করা হবে এবারের আইপিএল।আইপিএলের চলতি আসরে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল।
টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)