ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের সকল ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা
তিনি বলেন, ‘ওখানে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ করেছে। এমনও হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই। আমার ধারণা সবই খেলবে। না খেললেও কোনো অসুবিধা নেই। ও যদি ওখানে গিয়ে কোনো ম্যাচে বিশ্রাম চায়, নিতে পারে।’
বিসিবি সভাপতি এ সময় আহ্বান জানান, কোনো ম্যাচ কেন, কোনো সিরিজেও কেউ যদি অনুপস্থিত থাকেন তা নিয়ে যেন প্রোপাগান্ডা ছড়ানো না হয়। তিনি বলেন, ‘একটা-দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এটা নিয়ে এত হইচইয়ের কিছু নেই। এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে কাউকে রাখবে না, ড্রপ দিয়ে নতুন কাউকে যাচাই করতে পারি। অনেক খেলোয়াড় কোনো সিরিজে না-ও খেলতে পারে, তার অসুবিধা থাকতেই পারে। এটাকে আপনারা স্পোর্টিংলি নিন।’
সাকিবের মানসিক অবসাদকে ‘খেলার অংশ’ উল্লেখ করে তাকে মানসিকভাবে সাহস যোগানোর আহ্বান জানান তিনি, ‘এটা খেলারই অংশ। এটাই সারা পৃথিবীতে হয়ে আসছে। এই সময়টায় আমাদের সবার সাকিবকে সাপোর্ট দেওয়া উচিৎ। ওর সাথে থাকা উচিৎ, মানসিকভাবে শক্তি জোগানো উচিৎ। যে সমস্ত আলোচনা, টকশো হচ্ছে, আসলে এগুলো কারও জন্যই ভালো না। আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকব।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন উপমহাদেশের দেশগুলোর জন্য বেশ কঠিন। তবে সাকিবের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করে তুলবে, এমন আশা বোর্ড সভাপতির। পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা অন্যতম কঠিন সিরিজ খেলতে যাচ্ছি। কিছু দিন আগে উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী ভারত হোয়াইটওয়াশ হয়ে এসেছে।
ওখানে গিয়ে জেতা অসম্ভব। আশা করছি আমাদের দল ভালো খেলবে। জিতলে তো খুশি হবই। নিউজিল্যান্ডে একটা জিতে এসেছি দেখে এখানে জিতে যাব এমন চিন্তাধারা ঠিক না। খেলতে খেলতেই ছেলেরা ভালো খেলবে। সাকিবের অন্তর্ভুক্তিতে টিম স্পিরিট বেড়ে যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)