ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ করেই অনেক বড় সুখবর দিলেন মাশরাফি
দলবদলে রূপগঞ্জে জায়গা করে নিলেও মাশরাফিকে নিয়ে খানিক শঙ্কা ছিল। কোমরের চিকিৎসা নিতে মাশরাফি গিয়েছিলেন ভারতে। ইঞ্জুরি পুরোপুরি সারাতে আবারও তাকে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে। তবে এ মুহূর্তে অস্ত্রোপচার লাগছে না, নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
ভারতের চিকিৎসকরা মাশরাফিকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছেন। তাই ডিপিএলেও অংশ নিতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘গত তিন দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার ও ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়ত পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই পুনর্বাসন শুরু। এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে। বাকিটা আল্লাহ ভরসা।’
ডিপিএলে অংশ নেওয়ার বিষয়টি খোলাসা করে মাশরাফি আরও লিখেছেন, ‘লিজেন্ডস অব রূপগঞ্জ, ইনশাআল্লাহ মাঠে দেখা হবে।’
২০২০ সালে করোনা মহামারীর কারণে বন্ধ হওয়ার আগে শেখ জামালের হয়ে এক ম্যাচ খেলেছেন মাশরাফি। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন টুর্নামেন্ট মাঠে গড়ায় গত বছর, তখন আর খেলা হয়নি। ওয়ানডে ফরম্যাটের ডিপিএল আবারও মাঠে গড়াচ্ছে দেখে বেশ খুশি ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)