ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটারদের খেলা নিয়েই শুধু প্রশ্ন উঠে, অথচ অন্যান্য দেশের তুলনায় আর্থিকভাবে অনেকটা পিছিয়ে টাইগার ক্রিকেটাররা
মধ্যম আয়ের দেশ বাংলাদেশের প্রেক্ষাপটে এ বেতনটি অনেক বেশি। তবে বিশ্ব ক্রিকেটের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় বেশ কম বেতন পেয়ে থাকেন তামিম-সাকিবরা। এমনকি পাকিস্তানি এবং লঙ্কান ক্রিকেটারদের বেতনও টাইগার ক্রিকেটারদের চেয়ে বেশি। পারফরমেন্সের হিসাব করলে দেখা যাবে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে সমান তালে পারফর্ম করছে টাইগাররা। তাহলে বেতনের ক্ষেত্রে এ বৈষম্য কেনো? বাংলাদেশ এবং ভারত প্রায় কাছাকাছি সময়ে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি দিয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের বেতনের সাথে বাংলাদেশী ক্রিকেটারদের বেতনের তুলনা করার কোন প্রশ্নই আসে না। তবে ভারতীয়দের কেন্দ্রীয় চুক্তি দেখলেই বোঝা যায় বিশ্ব ক্রিকেটের তুলনায় বেতনের ক্ষেত্রে বিসিবি কতটা পিছিয়ে আছে। ভারতের এ প্লাস ক্যাটাগরির বেতন সাত কোটি রুপি। এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে তিন ক্রিকেটার বিরাট কোহলি ,রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরা। এ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৫ কোটি রুপি। এই ক্যাটাগরিতে রয়েছে রিশব পান্ট, কেএল রাহুল, রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। পরবর্তী বি এবং সি ক্যাটাগরির বেতন যথাক্রমে তিন কোটি এবং এক কোটি রুপি।
অর্থাৎ বিসিসিআইয়ের সি ক্যাটাগরির বেতনও টাইগারদের শীর্ষ ক্রিকেটারদের চেয়ে বেশি। এছাড়া টাইগারদের ম্যাচ ফিও অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম। যেখানে ভারতীয় ক্রিকেটাররা এক টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ রুপি, ওয়ানডের জন্য সাড়ে ৫ লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য তিন লক্ষ রুপি করে পান। সেখানে বাংলাদেশি ক্রিকেটাররা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য যথাক্রমে ছয় লক্ষ টাকা, তিন লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা করে পান। নিঃসন্দেহে দেশের জন্য খেলা ক্রিকেটারদের জন্য সবচেয়ে বেশি সম্মানের।
তবে ক্রিকেটারদের আর্থিক দিকটাও নিশ্চয়ই দেখতে হবে বিসিবির। বিসিবির সামর্থ্য না থাকলে এক্ষেত্রে কারোই কোন আপত্তি থাকত না, কিন্তু সামর্থ্য থাকার পরও ক্রিকেটারদের যথেষ্ট পারিশ্রমিক না দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত? যেখানে আর্থিকভাবে পাকিস্তান এবং শ্রীলংকার চেয়ে অনেকখানি এগিয়ে থাকার পরও এসব দেশের তুলনায় বাংলাদেশী ক্রিকেটারদের বেতন কম। দিনশেষে বিসিবির আর্থিক স্বচ্ছলতার পেছনে মূল কারিগর তো এ ক্রিকেটাররাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)