ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিদ্ধান্ত নিবে বিসিবি, সাকিব নয়
যখন সাকিব ছুটি নিয়েছেন বা চেয়েছেন, ততক্ষণে দলও ঘোষণা করা হয়ে গেছে। স্বভাবতই এতে বিপাকে পড়েছিল দল। তবে ছুটির সিদ্ধান্ত থেকে সরে এসে সাকিব জানালেন, এখন থেকে বোর্ডই জানাবে কবে তিনি ছুটিতে থাকবেন বা বিশ্রামে থাকবেন।
সাকিব বলেন, ‘পাপন ভাইর সাথে গত পরশু রাতেও, কালও, আজও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সবসময় সিদ্ধান্ত নেবে, কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরী কিংবা দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই এটা হবে। তো আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও এভেইলেবল।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ধকল সামলাতে ক্রিকেটাররা ছুটি নিতে পারেন, তবে এ ব্যাপারে আগে বোর্ডকে অবহিত করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে বোর্ড। সিরিজের প্রাক্বালে ক্রিকেটাররা যেন ছুটি না চান, এই আহ্বান জানিয়েছেন তিনি।
পাপন বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের ওপর কিন্তু অনেক চাপ। আমাদের এ বছর ১৪টা ওয়ানডে, ১৫টা টি-টোয়েন্টি, ৮টা টেস্ট আছে। টানা এত খেলা তাদের জন্য আসলেই অসুবিধার। এটা আমাদেরকে বুঝতে হবে। যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চায়, তাহলে আগে আগে বলে দিবে। কিন্তু সিরিজের আগমুহূর্তে বললে আমাদের জন্য বিরাট সমস্যা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)