ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে চাঙ্গা রাখতে টিম ম্যানেজমেন্টের পদক্ষেপ
নিঃসন্দেহে সাকিবের অন্তর্ভুক্তিতে মাঠে নামার আগেই মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে। তবে বিসিবি সভাপতি সবাইকে মনে করিয়ে দিয়েছেন সাকিবের মনস্তাত্ত্বিক সমস্যা এখনো পুরোপুরি দূর হয়নি। ফলে টিম ম্যানেজমেন্ট চাইলে কিংবা সাকিবের অস্বস্তি লাগলে তাকে এক দুই ম্যাচ বিশ্রাম দেওয়া যেতেই পারে। প্রথমে খেলতে চাননি পরে আবার হঠাৎ করে খেলতে রাজি হয়েছেন সাকিবের উদ্দেশ্যে এক সাংবাদিকের করা এ প্রশ্নের উত্তর দেন নাজমুল হাসান পাপন।
তিনি বলেন"দেখেন ঘটনাটা যদি আপনারা প্রথম থেকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন সাকিব প্রথমে টেস্ট খেলতে চাননি পরে আবার সে রাজি হয়। পরে আবার ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটই খেলতে চাইনি। এখন আবার সে দুটি ফরমেটেই খেলতে রাজি হয়েছে।
ফলে আপনারা সবাই বুঝতে পারছেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাকিবের কিছুটা সমস্যা হচ্ছে। অর্থাৎ কোনো কারণে হয়তো মানসিকভাবে সাকিব কিছুটা অবসাদগ্রস্ত রয়েছে। ফলে এই মুহূর্তে সাকিবকে আমাদের সাপোর্ট করা উচিত, তার ভুল ধরে তাকে আরো বেশি সমস্যায় ফেলাটা ঠিক হবে না। ফলে সবার কাছে আমার আহ্বান যে আমরা এই মুহূর্তে সবাই সাকিবের পাশে থাকি"।
বলা যায় সাকিবের খারাপ সময়ে ঢাল হিসেবেই আজ সাকিবের পাশে ছিলেন নাজমুল হাসান পাপন। এছাড়া মানসিকভাবে তিনি পুরোপুরি ফিট কিনা সাংবাদিকের করা এ প্রশ্নে সাকিব বলেন"দেখেন এসব জিনিস তো আর এক দুই দিনে ঠিক হয়ে যায় না। কিছুটা সময় হয়তো লাগবে। তবে আমি এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। আর দক্ষিণ আফ্রিকা প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর হয়তোবা সেখানে গিয়ে আমি কিছুটা ভালো অনুভব করব।
এরকম অনেক সময় হয় কিছুটা ভিন্ন পরিবেশে গেলে আপনি মানসিকভাবে অনেকটা ভালো অনুভব করবেন। আমি আশা করি এরকম কিছুই হবে এবং দক্ষিণ আফ্রিকায় ভালো পারফর্ম করে দলে অবদান রাখতে পারব"। অর্থাৎ সাকিবের কথাতেই পরিস্কার তিনি মানসিকভাবে এখনো পুরোপুরি ফিট নয়।
ফলে তাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে হয়তো সাকিবকে একটি কিংবা দুইটি ম্যাচে বিশ্রাম দিতে পারেন টিম ম্যানেজমেন্ট। যাতে দক্ষিণ আফ্রিকার মনোরম পরিবেশে কিছুটা বাড়তি সময় কাটাতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ যত কিছুই হোক দিন শেষে স্বাস্থ্যটাই সবার আগে।
এম/আর/এ
৩/১২/২০২২
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)