ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ: দক্ষিণ আফ্রিকায় গেলেই সকল সমস্যার সমাধান বললেন সাকিব

২০২২ মার্চ ১২ ১৫:৩৫:০১

ব্রেকিং নিউজ: দক্ষিণ আফ্রিকায় গেলেই সকল সমস্যার সমাধান বললেন সাকিব

সাকিব জানান, যে সময়ে ছুটির কথা বলেছিলেন, এখন মানসিকভাবে তার চেয়ে ভালো আছেন। তবে মানসিক ধকল পুরোপুরি কাটেনি। অবশ্য দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ তাকে ধকল কাটাতে সহায়তা করবে, এমনও আশা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘দেখুন, কোনো জিনিস তো আসলে এক-দুইদিনে পরিবর্তন করা সম্ভব না। এখন অনেক ভালো অবস্থায় আছি। যেহেতু আমার সামনে ক্লিয়ার পিকচার আছে (এ বছরের খেলাগুলো নিয়ে সাকিবকে ঘিরে বোর্ডের পরিকল্পনা)।’

দক্ষিণ আফ্রিকায় গেলে মন ভালো হয়ে যেতে পারে, এমনটি উল্লেখ করে হাসিমুখে সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়ত আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয় তো, না? ভিন্ন জায়গায় গেলে মানসিক অনেক পরিবর্তন হয়। আশা করি সেরকম কিছু হবে এবং দলের জন্যও ভালো পারফর্ম করতে পারব।’

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তিন দফায় উড়াল দিয়েছেন। সাকিব দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন রবিবার (১৩ মার্চ) রাতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত