ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চমক দিয়ে করাচি টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
নিজস্ব রীতি মেনে দ্বিতীয় টেস্টের আগের দিন নিজেদের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, এই ম্যাচে লেগ স্পিনার সোয়েপসনের অভিষেক হতে চলেছে। অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলা সোয়েপসনের মাধ্যমে দীর্ঘদিনের লেগ স্পিনারের খরা কাটবে টেস্ট দলে।
সর্বশেষ ২০০৯ সালে অস্ট্রেলিয়ার একাদশে স্পেশালিষ্ট লেগ স্পিনার হিসেবে দেখা গেছে ব্রাইস ম্যাকগেইনকে। এরপর ১৩ বছর কেটে গেলেও সদ্য প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের উত্তরসূরিরা লেগ স্পিনে ভরতা রাখতে পারছিল না।
অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পাওয়া সোয়েপসন ধন্যবাদ জানাতে পারেন রাওয়ালপিন্ডির বিতর্কিত উইকেটকে। এই ম্যাচে একজন লেগ স্পিনারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে অজিরা। করাচি টেস্টে তাই কামিন্সরা সোয়েপসনকে সুযোগ দিতে ভুলেননি।
এই ম্যাচ দিয়ে সোয়েপসনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। সেই ২০১৭ সালে টেস্ট দলে ডাক পান তিনি। ২০২০ সালে অভিষেকের সুযোগ সৃষ্টি হলেও দ্বাদশ ব্যক্তি হিসেবে ব্রাত্য থেকে যান। ২৮ বছর বয়সী ক্রিকেটারের অভিষেকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়া করাচি টেস্ট দিয়ে।
একনজরে অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, মিচেল সোয়েপসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)