ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে নতুন দলে যোগ দিলেন মালিঙ্গা
জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দুর্দান্ত ছিলেন লাসিথ মালিঙ্গা। তবে গত মৌসুমে আইপিএলসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার এই ইয়র্কার মাস্টার। ওয়ানডে ও টেস্ট ছাড়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিও ছেড়েছেন গত বছরের শেষ দিকে।
খেলোয়াড় জীবন শেষে শ্রীলঙ্কার সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পেস বোলিং পরামর্শক ছিলেন মালিঙ্গা। জাতীয় দলের হয়ে কাজ করার পর কোচ হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন সাবেক এই ডানহাতি পেসার। তবে নিজের চিরচেনা জার্সিতে নয়।
আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে দেখা যাবে মালিঙ্গা। এক বিবৃতিতে ট্রেন্ট বোল্ট-প্রসিদ্ধ কৃষ্ণা-নবদীপ সাইনিদের বোলিং কোচ হিসেবে মালিঙ্গাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।আইপিএলের লম্বা ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাইয়ের জার্সিতে খেলেছেন মালিঙ্গা।
রোহিত শর্মার দলটির হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। একবার ৫ উইকেট এবং ছয়বার ৪ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল ছাড়াও বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ ও টি-টেনের মতো টুর্নামেন্টে খেলেছেন মালিঙ্গা।
রাজস্থান রয়্যালস: স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, ইয়াসভি জায়সাওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, প্রসিদ্ধ কৃষ্ণা, যুবেন্দ্র চহল, রিয়ান পারাগ, কেসি কারিয়াপ্পা, ওবেড ম্যাককয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুন নায়ার, ধ্রুব জুরেল, তেজাস বোরেকা, কুলদীপ যাদব, সৌরভ গারওয়াল, জেমস নিশাম, নাথান কুল্টারনাইল, ভ্যান ডার ডুসেন, ড্যারিল মিচেল,
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)