ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ:আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

২০২২ মার্চ ১১ ১৫:৩২:১৯

দ:আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

দ:আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এবং এই সিরিজটি হচ্ছে ২০২৩ সালের সুপার লীগের একটি অংশ। ১৮ মার্চ দ:আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্পোর্টআওয়ার২৪ এর নিজস্ব মতামত অনুযায়ী দেখেনিন বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সম্প্রতি আফগানিস্থানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা টাইগার ক্রিকেটার লিটন দাসকে নিয়ে ওপেনিংয়ে মাঠে নামতে পারে দেশ সেরা ড্যাসিং ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ওপেনিং অপরিবর্তিত থাকলেও বিসিবির দেয়া ছুটির কারনে দলে থাকছেন না ৩ নম্বর পজিশনে খেলা সাকিব আল হাসান। আর তাই নির্বাচকরা হয়তো শান্তকেই বেছে নিবেন ৩ নম্বরে ব্যাট করার জন্য। এবং যেহেতু মি.ডিপেন্ডেবল দলে আছেন তাই নি:সন্দেহে ৪ নম্বরে ব্যাট করবেন মুশফিক।

এবং মাহমুদুল্লাহ যেহেতু ছয় নাম্বারে খেলবেন তাই ইয়াসির আলী রাব্বিকে ৫ নম্বর পজিশনে খেলাতে পারে বিসিবি। তবে দলে রয়েছেন বাংলাদেশের আরও দুইজন ক্রিকেটার যারা গত কয়েকদিন আগেই পাল্টে দিয়েছে ক্রিকেটের অনেকগুলো রেকর্ড। এখানে বলা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজের কথা। এরপরেই থাকছে কাটার মাস্টার দ্যা ফিজ ও স্পীড স্টার তাসকিন। তবে পিচের উপর নির্ভর করে শরিফুল ইসলামকে নিয়ে চিন্তা করতে পারে নির্বাচকরা।

তাহলে চলুন দ:আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা একাদশ:

(১) তামিম ইকবাল, (২)লিটন দাস, (৩)নাজমুল হুসেইন শান্ত, (৪)মুশফিকুর রহিম, (৫)ইয়াসির আলী রাব্বি, (৬)মাহমুদুল্লাহ রিয়াদ, (৭)আফিফ হোসেন ধ্রুব, (৮)মেহেদি হাসান মিরাজ, (৯)তাসকিন আহমেদ, (১০)মুস্তাফিজুর রহমান (১১)শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত