ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জানা গেল রাহী-সাইফউদ্দিনের বাদ পড়ার কারণ

২০২২ মার্চ ১১ ১৪:১৭:১৬

জানা গেল রাহী-সাইফউদ্দিনের বাদ পড়ার কারণ

থাকাটাই স্বাভাবিক, কারণ টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। প্রত্যেক স্কোয়াডেই হন দলের সওয়ার, একাদশে থাকা হোক আর না হোক। সেই রাহী এবার জায়গা হারিয়েছেন চুক্তির তালিকায়। পারফরম্যান্সে ‘নিয়মিত’ নন বলে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন রাহীর চুক্তি থেকে বাদ পড়ার কারণ।

তিনি বলেন, ‘রাহী মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারও তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’ এদিকে ইঞ্জুরির কারণে বেশ কিছু সিরিজ হাতছাড়া করা সাইফউদ্দিনকে আপাতত দলে ফেরার সময় দিচ্ছেন নির্বাচকরা।

গত চুক্তিতে তিনি ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের চুক্তিতেই, অথচ এবার নেই কোনোটাতেই। দলে ফিরলে তাকে চুক্তিবদ্ধ করা হবে, এমন আশ্বাস নান্নুর। তিনি বলেন, ‘সাইফউদ্দিন ইঞ্জুরিতে আছে। আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ সময়ের ইঞ্জুরিতে পড়েছে।

ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হল সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত