ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে বাদ না দেওয়ার কারন জানালেন : রাজ্জাক
বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে বেশ কয়েকটি সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব। এমন ঘটনার পরও সাকিবকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয়ে খোলাসা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাক।
সাকিবের তিন ফরম্যাটে থাকা নিয়ে রাজ্জাক জানিয়েছেন, এই অলরাউন্ডার যদি কোনো ফরম্যাট থেকে নিজে সরে না যান তবে বোর্ড থেকে তাকে সরিয়ে দেয়া অনেক কঠিন। এর কারণ ব্যাখ্যা দিয়ে রাজ্জাক জানিয়েছেন, সাকিব বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এ বছর দেশের অনেক খেলা রয়েছে। তাই সাকিবকে তারা চান তিন ফরম্যাটেই।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'তিন ফরম্যাটে রাখার সিস্টেমটা এমন না যে কেউ যদি দুটি সিরিজে রেস্ট নেয় তাহলে তাকে তিন ফরম্যাটে রাখা যাবে না। ক্রিকেট বোর্ড সবার সঙ্গে কথা বলেছে, কে কে কোন কোন ফরম্যাট খেলতে চায়। তারপর ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কাদের কোন ফরম্যাটের জন্য বিবেচনা করবো। সাকিব কিন্তু এখনও কোনো ফরম্যাট থেকে সরে যায়নি। সাকিব এই মাপের প্লেয়ার যে সে যদি কোনো ফরম্যাট থেকে নিজে থেকে সরে না যায়, ক্রিকেট বোর্ডের সরিয়ে দেয়াটা কঠিন।'
প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন, এ বছর ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। সাকিব যেহেতু দলের সেরা ক্রিকেটার তাই তাকে তারা তিন ফরম্যাটেই চান। সাকিবকে বোর্ড যে বিশ্রাম দিয়েছে এরপর সাকিব চাঙ্গা হয়ে ফিরে আসবেন বলে আশাবাদী জাতীয় দলের এই নির্বাচক।
তিনি বলেন, 'সে আমাদের সেরা খেলোয়াড়। ২০২২ সালে তিন ফরম্যাটেই আমাদের অনেক খেলা আছে। সে হিসেবে কিন্তু আমাদের অনেকগুলো খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময় তিন ফরম্যাটেই চাই। বোর্ড যেহেতু ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে। এরপর সে রিফ্রেশ হয়ে ফিরে আসবে আশা করি এবং তিন ফরম্যাটেই ক্রিকেট খেলবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)