ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নান্নু বললেন সাকিবকে ‘৩’ ফরম্যাটের চুক্তিতে রাখার আসল কারন
টেস্টে সাকিবের অনাগ্রহ স্পষ্ট হওয়ার পরও কেন তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, সাকিব তিন ফরম্যাটে নিয়মিত খেলবেন জেনেই তারা চুক্তির তালিকা তৈরি করেছেন।
নান্নু বলেন, ‘ও ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তারপর থেকে ও এভেইলেবল। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী তিন ফরম্যাটের জন্যই ও এভেইলেবল আছে।’ সাকিব তিন ফরম্যাটেই খেলবেন, এই আশা নান্নুর। সেই আশা থেকেই তাকে তিন ফরম্যাটে রাখার সম্মান দিয়েছে নির্বাচক প্যানেল।
তিনি বলেন, ‘ও অনেক বড় মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন। ওর কাছে সবসময় সেরাটাই আমরা চাই। সেজন্য ওকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে।’ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেট থেকে ছুটিতে থাকবেন সাকিব। ছুটি থেকে তরতাজা হয়ে ফিরবেন সাকিব, এমন প্রত্যাশা প্রধান নির্বাচকের, ‘যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে।
আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। সে হিসাবে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি রিফ্রেশ হয়ে ফিরে এসে তিন ফরম্যাটেই খেলবে।’
সাম্প্রতিক সময়ে টেস্ট নিয়ে সাকিবের মনোভাব অবশ্য আমলে নেওয়ার সুযোগ পাননি নির্বাচকরা, কারণ বোর্ডকে কেন্দ্রীয় চুক্তির তালিকা জমা দেওয়া হয়েছিল এক মাস আগে। তবে সাকিবের সাথে বসে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি, ‘আমরা প্রায় এক মাস আগে এই তালিকা জমা দিয়েছি। ও আসলে অবশ্যই কথা বলব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)