ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাউথ আফ্রিকা সিরিজে না খেললেও ডিপিএলে খেলতে চেয়েছিলেন সাকিব
নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। এ ব্যাপারে বোধহয় কারও কোনো সন্দেহ নেই। তবে দলের প্রতি সাকিবের নিবেদন কতটুকু এ ব্যাপারে কিছুটা সংশয় সমর্থকদের মধ্যে থাকতেই পারে। সাকিবের হঠাৎ ছুটি চাওয়াকে ভালোভাবে নেয়নি বিসিবি।
তবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রসঙ্গ আনায় শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে সাকিবের ছুটি মঞ্জুর করেছেন বোর্ড। তবে এখন জানা গিয়েছে নতুন খবর। সাকিব শুধু সাউথ আফ্রিকা সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন ডিপিএল থেকে নয় তাহলে কি ডিপিএলে মাঠে নামছেন এই অলরাউন্ডার। দেশের প্রয়োজনের সময় ছুটি কাটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার যুক্তিটাই বা কি? অবশ্য সাকিব এ ব্যাপারে কিছু বলেনি, সাংবাদিকদের সাথে কথা বলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস চেয়ারম্যান সাব্বির। তিনি বলেন"সাকিব ক্রিকেট থেকে ছুটি নিবে বা ছুটি নেওয়ার চিন্তাভাবনা করছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা সংবাদমাধ্যম থেকেই এ খবর গুলো পাই।
এরপর সাকিবের সাথে আমাদের কোনো যোগাযোগ ও হয়নি। পরবর্তীতে বিসিবি সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছেন তা জানতে পাই, এ পরিস্থিতিতে আমরা কি করব এ নিয়ে আজ বৈঠকে বসেছি। সাকিব আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, ও আমাদের বলেছিল সাউথ আফ্রিকা থেকে ফিরে এসে দলের সাথে যোগ দিবে। তবে এখন যেহেতু ও সব ধরনের ক্রিকেট থেকে ছুটিতে আছে তাই ওর খেলাটা অনিশ্চিত হয়ে পড়েছে"। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারের এভাবে না খেলার প্রসঙ্গে তিনি বলেন"দেখুন ও মানসিকভাবে ক্রিকেট খেলতে প্রস্তুত না থাকলে ওকে তো আর জোর করে খেলানো যাবে না।
তবে ও যদি খেলতে চায় তাহলে এ ব্যাপারেও বিসিবির সাথে আমাদের কথা বলতে হবে। যেহেতু বিসিবি ওকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছে, এবং বিসিবিও সাকিবের ব্যাপারে খুব একটা সন্তুষ্ট নয়। ফলে এ ব্যাপারে আগে বিসিবির সাথে কথা বলাটা জরুরী"। ৭২ ঘণ্টার মধ্যে সাকিব এবং বিসিবির সাথে যোগাযোগ করে একটি ফল বের করতে পারবেন বলে বিশ্বাসী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে সাকিব যদি ডিপিএল খেলেন, সেটি হবে বড় চমক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)