ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার
আসন্ন আইপিএলে কোনো দলই চেতেশ্বর পূজারার প্রতি আগ্রহ দেখায়নি। গত মৌসুমের কথা বাদ দিলেও টানা ছয় মৌসুম কোনো দল পাননি তিনি। এবারও ঘটেছে একই ঘটনা। তবে পূজারা এবার যাচ্ছেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে খেলতে। তাকে দলে নেওয়ার ব্যাপারটি জানিয়েছে সাসেক্স।
ঘটনাচক্রে অজি ব্যাটার ট্রাভিস হেড সাসেক্সকে অনুরোধ করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। কারণ, ট্রাভিসের আন্তর্জাতিক দায়বদ্ধতা বাড়ছে। এর পাশাপাশি ট্রাভিসের পার্টনার সন্তানসম্ভবা। তারা প্রথম সন্তানের জন্মের অপেক্ষায়। পূজারা সাসেক্সে খেলবেন ট্রাভিসের পরিবর্তে।
আগামী ২ আগস্ট থেকে শুরু হবে রয়্যাল ওয়ানডে কাপ। সেই টুর্নামেন্টে খেলবেন পূজারা। সাসেক্স জানিয়েছে যে, পূজারা আরএল ফিফটি প্রতিযোগিতার শেষ পর্যন্ত থাকবেন। পূজারার পাশাপাশি অস্ট্রেলিয়ার জশ ফিলিপ সাসেক্সে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে।
সাসেক্সের সঙ্গে চুক্তি করে উচ্ছ্বসিত পূজারা। এ সম্পর্কে তিনি বলেন, ‘আসন্ন মৌসুমে আমি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলব। এই ক্লাবের অংশ হতে পেরে রোমাঞ্চিত ও সম্মানিত। সাসেক্স পরিবারের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। এই ক্লাবের ক্রিকেটীয় ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ।
ইংল্যান্ডে বিগত বছরে কাউন্টি খেলা আমি উপভোগ করেছি। নতুন অধ্যায় শুরু করতে তর সইছে না। আশা করি, ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারব।’ প্রসঙ্গত, পূজারা এর আগে ডার্বিশায়ার, নটিংহ্যামশায়ার ও ইয়র্কশায়ারের মতো বিখ্যাত কাউন্টি ক্লাবগুলোয় খেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)