ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিববিহীন টাইগারদের বোলিং লাইনঅ্যাপ
সম্প্রতি মানসিকভাবে ক্রিকেট খেলতে প্রস্তুত না থাকায় ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন সাকিব।নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। এ ব্যাপারে বোধহয় কারও কোনো সন্দেহ নেই। তবে দলের প্রতি সাকিবের নিবেদন কতটুকু এ ব্যাপারে কিছুটা সংশয় সমর্থকদের মধ্যে থাকতেই পারে।
এক সাকিব না খেললে পুরো বাংলাদেশ দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের ছুটি নেওয়ায় বোলিং আক্রমণ সাজাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিম ম্যানেজমেন্টের। দক্ষিণ আফ্রিকা সফরে কমপক্ষে তিনজন পেসার নিয়ে খেলতে হবে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামরা পেস বোলিং ডিপার্টমেন্টে্র দায়িত্বে থাকবেন। সাকিব খেললে অতিরিক্ত কোনো বাঁহাতি স্পিনার নেওয়ার প্রয়োজন পড়তো না, অফ স্পিনার হিসেবে থাকতেন মেহেদি মিরাজ। কিন্তু এখন সাকিব না খেলাতেই বেঁধেছে আসল সমস্যা।
দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে, যেখানে একজন অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের প্রয়োজন সেখানে নতুন কাউকে খেলাতে হবে টিম ম্যানেজমেন্টের। বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন নাসুম আহমেদ। ফলে তিন পেসার এবং দুই স্পিনার কম্বিনেশনে খেললে ,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে নাসুম আহমেদের। তবে উইকেটে ঘাস বেশি থাকলে হয়তো ভিন্ন পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট।
সে ক্ষেত্রে ৪ পেসার এবং এক স্পিনার কম্বিনেশনে সাজানো হতে পারে দল। দলে তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদের খেলা এক অর্থে নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে এবাদত হোসেনকে খেলানো হতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো মাঠে নামবেন এবাদত হোসেন। সে ক্ষেত্রে বোলিং আক্রমণের চিত্রটা হবে: মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ,মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্টের হাতে মোটামুটি বিকল্প খেলোয়ার থাকলেও, সাকিব না থাকায় বাড়তি একজন ব্যাটসম্যানকে ঠিকই মিস করবে টিম বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)