ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কপিলের রেকর্ড ভেঙে দারুন উপহার পেলেন অশ্বিন
বুধবার, বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিয়োয় অশ্বিন বলেন, ‘কপিল (দেব) পাজি আমি একটি ফুলের তোড়া পাঠিয়েছেন। এছাড়া আমি উনাকে টপকে যাওয়ায় আমাকে শুভেচ্ছা জানিয়ে হাতে লেখা এক চিঠিও এসেছে উনার তরফে। অনেকেই ভুলে যান কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, হরভজন সিংয়েরা অতীতে কী করেছেন।
উনাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। এই কৃতিত্ব গড়াটা আমি স্বপ্ন বললেও ভুল হবে, কারণ আমি কোনোদিন ভুলেও ভাবিনি যে আমি এতগুলি উইকেট নিতে পারব।’ কপিল দেবকে টপকে নতুন ইতিহাস রচনা করলেও, অশ্বিনের মনে আজও কপিলের রেকর্ড গড়ার মুহূর্তটা তাজা। অতীতের স্মৃতি হাতড়ে সেই ঘটানোরও বিবরণ দেন ভারতীয় তারকা।
‘আমার মনে আছে ১৯৯৪ সালে আমি আমার সঙ্গে এক বেতের চেয়ারে বসে খেলাদেখছিলাম এবং উনি অত্যন্ত মনোযোগ দিয়ে তা দেখছিলেন। আমি কী আমাদের প্রতিবেশীরাও সকলে একসঙ্গে জড়ো হয়েছিলেন। প্রথমে আমি বুঝতে না পারলেও, পরে বুঝি আমার বাবারা কপিল দেব স্যার রিচার্ড হ্যাডলির উইকেট সংখ্যা টপকে যাবেন বলে ওত উদ্বিগ্ন ছিলেন।
পরে উনিই জানান কপিল দেব বিশ্বরেকর্ড গড়েছেন। তখন তেমন কিছু না বুঝলেও, কোনো ভারতীয় এমনটা করায় আমি ভীষণ গর্বিত হয়েছিলাম।’ জানান অশ্বিন। প্রসঙ্গত, কপিল দেব ১৩১টি টেস্ট খেলে ৪৩৪ উইকেট নিলেও, অশ্বিন তাঁর থেকে অনেক দ্রুত, মাত্র ৮৫ টেস্টেই সেই নজির পেরিয়ে গেলেন। বর্তমানে ৪৩৬ টেস্ট উইকেট নেওয়া অশ্বিনের পরের লক্ষ্য ৪৫০ উইকেট নেওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)