ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুধুমাত্র জেমি সিডন্সের চাওয়ায় কপাল খুললো তিন ক্রিকেটারের

২০২২ মার্চ ১০ ১১:৪১:১২

শুধুমাত্র জেমি সিডন্সের চাওয়ায় কপাল খুললো তিন ক্রিকেটারের

ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এই সময়ের মধ্যে কেপটাউনে টেস্ট ক্রিকেটের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতির জন্য নাঈম, মিঠুন ও রাজাকে ডেকেছেন বাংলাদেশের নতুন ব্যাটস কোচ ও সাবেক কোচ জেমি সিডন্স। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বে মূল দল যখন ওডিআই সিরিজ খেলবে, টেস্ট ক্রিকেটাররা সিডন্সের অধীনে ক্যাম্পিং করবে।

বিডিক্রিকটাইমকে জাতীয় দলের বিশেষ সূত্র জানায়, ‘সিডন্স এই তিন ক্রিকেটারকে কেপটাউনে দলের ক্যাম্পে চাচ্ছেন। তবে তা শুধু ক্যাম্পের জন্যই। কেপটাউনে ক্রিকেটাররা ১০ দিন ক্যাম্প করবেন। ক্যাম্প শেষে ২৪ মার্চ তারা দেশে ফিরে আসবেন।’

কেপটাউনে বাংলাদেশ দলের ক্যাম্প হবে প্রখ্যাত কোচ গ্যারি কারস্টেনের একাডেমিতে। সেখানে কারস্টেনকেও পাওয়ার কথা রয়েছে। আইপিএলে উড়াল দিতে হবে বলে কারস্টেন পুরো ক্যাম্প জুড়ে না থাকলেও তার একাডেমির অন্যান্য কোচদের পাবে টাইগাররা।

ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। টেস্ট ও ওয়ানডে দুই দলই একসাথে দেশ ছাড়বে। দুবাইয়ের উদ্দেশে একসাথে দেশ ছাড়ার পর ওয়ানডে দল প্রথম ওয়ানডের ভেন্যু সেঞ্চুরিয়নে এবং মিঠুন, নাঈম ও রাজাকে নিয়ে টেস্ট ক্রিকেটাররা কেপটাউনের উদ্দেশে যাত্রা করবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত