ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ:আফ্রিকা যাওয়ার আগেই আশার বাণী শোনালেন: তামিম ইকবাল
বাংলাদেশ 2002 সালে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর করে। শেষবার টাইগাররা তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৭ সালে। এই সময়ে বাংলাদেশ প্রোটিয়াদের বিরুদ্ধে ৯টি ওয়ানডে এবং ৬টি টেস্ট খেলেছিল। কিন্তু জিতেনি। তবে এবার সেই রেকর্ড ভাঙার চেষ্টা করছেন অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরে একান্ত অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন,
“আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি যে, এটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড ওতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে।”
বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট হয়েছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিক। সেদিন প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোন আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা। কাজটি চ্যালেঞ্জিং হলেও নিজেদের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করবেন তামিম ইকবাল।
“আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করার দরকার তা করব। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করব।”
“অসাধারণ উদাহরণ হচ্ছে নিউ জিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন কোনো ফরম্যাটেই ভালো খেলিনি। আমরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি। আমরা চেষ্টা করব, যে রেকর্ডটা দক্ষিণ অফ্রিকায় আছে সেটা পরিবর্তন করতে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)