ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমার মেসিদের বিদায় ঘন্টা বাজালেন বেনজেমা

২০২২ মার্চ ১০ ১০:১১:১৬

নেইমার মেসিদের বিদায় ঘন্টা বাজালেন বেনজেমা

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোল জিতেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে প্যারিসিয়ানদের ৩-২ গোলের ব্যবধানে পেছনে ফেলেছে কার্লো আনচেলোত্তির দল। অবিশ্বাস্য এই জয়ের পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার করিম বেনজেমা।

করেছেন অনবদ্য এক হ্যাট্রিক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৩৪ বছর ৮০ দিন) হ্যাট্রিক করার রেকর্ডটিও এই ম্যাচে নিজের করে নিয়েছেন তিনি। টিকে থাকতে গোল করতেই হতো, সেই লক্ষ্যে প্রথম মিনিট থেকে চাপ বাড়ানোর চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। শুরুর পাঁচ মিনিটের মধ্যে দু্বার প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকেও পড়ে তারা।

দুবারই বল যায় মার্কো এসেন্সিওর পায়ে; প্রথমবার শটই নিতে পারেননি তিনি, দ্বিতীয়বারে তার ভলি রক্ষণে প্রতিহত হয়। কিলিয়ান এমবাপের একক প্রচেষ্টার প্রতি-আক্রমণে অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো পিএসজি। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে ঠেকান থিবো কোর্তোয়া।

চার মিনিট পর নিজেদের ভুলে আবারও গোল খেতে বসেছিল স্বাগতিকরা। এবারও এমবাপের নিচু শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। সমানতালে চলতে থাকা আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ২৫তম মিনিটে জানলুইজি ডোন্নারুম্মার নৈপুণ্যে বেঁচে যায় পিএসজি।

দূর থেকে বেনজেমার বুলেট গতির শটে ঝাঁপিয়ে কোনোমতে আঙুল ছোঁয়ান ইতালিয়ান গোলরক্ষক, বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩১তম মিনিটে দুই তারকার দারুণ বোঝাপড়ায় নিশ্চিত সুযোগ পায় পিএসজি। সতীর্থকে বল বাড়িয়ে চোখের পলকে ছয় গজ বক্সে ঢুকে পড়েন মেসি। রক্ষণচেরা পাস বাড়ান নেইমার।

বল ধরে দুরূহ কোণ থেকে শটটি যদিও লক্ষ্যে রাখতে পারেননি আর্জেন্টাইন তারকা। দুই মিনিট পর জালে বল পাঠিয়ে উচ্ছ্বাসে মাতেন এমবাপে। তবে আক্রমণের শুরুতে নুনো মেন্ডেজ অফসাইডে ছিলেন। ভিএআরেরে গোল বাতিলের সিদ্ধান্তে থেমে যায় তাদের উদযাপন। হতাশা ঝেড়ে ফেলতে অবশ্য মোটেও সময় নেননি এমবাপে।

নিজেদের সীমানা থেকে থ্রু বল বাড়ালেন নেইমার। দারুণ ক্ষীপ্রতায় ছুটে বল ধরে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় সামনে এক পলক দেখে ডিফেন্ডার ডেভিড আলাবাকে কোনো সুযোগ না দিয়ে শট নিলেন বিশ্বকাপ জয়ী তারকা। ঝাঁপিয়ে বলের নাগাল পেলেন না কোর্তোয়া।

ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে নবম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করলেন এমবাপে। কনিষ্ঠতম হিসেবে করলেন তিনি, ২৩ বছর ৭৯ দিন বয়সে।দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বল পায়ে দারুণ কারিকুরিতে কোর্তোয়াকে কাটিয়ে আবারও লক্ষ্যভেদ করেন এমবাপে। তবে এবার তিনি নিজেই অফসাইডে ছিলেন।

নিজেদের অমার্জনীয় ভুলে ৬১তম মিনিটে গোল হজম করে পিএসজি। অনেক দূর থেকে গোলরক্ষককে অহেতুক ব্যাকপাস দিলেন মার্কো ভেরাত্তি। সতীর্থকে পাস বাড়াতে এক মুহূর্ত দেরি করে ফেললেন ডোন্নারুম্মা, ছুটে গিয়ে চ্যালেঞ্জ জানালেন বেনজেমা।

চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে ছয় গজ বক্সের অন্য পাশে ভিনিসিয়াসের পায়ে বল তুলে দিলেন ইউরো-২০২০ এর সেরা গোলরক্ষক। ওখান থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাস পেয়ে ফাঁকা জালে গোলটি করেন বেনজেমা।

জমে ওঠে লড়াই। গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা কয়েক মিনিটে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে। বেনজেমার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ভিনিসিউসের শট রুখে দেন গোলরক্ষক। ৭২তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ভিনিসিয়াস!

প্রবল চাপ ধরে রেখে খানিক পরই দুই মিনিটের মধ্যে আরও দুই গোল করে চালকের আসরে উঠে বসে রিয়াল। ৭৬তম মিনিটে মদ্রিচের পাস বক্সে পেয়ে ঘুরেই শট নিলেন বেনজেমা। ছুটে এসে স্লাইড করে বাধা দেওয়ার চেষ্টা করলেন মার্কুইনহোস, তার পায়ে লেগেই বল একটু ওপরে উঠে গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে নিল ঠিকানা।

সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই আবারও গোল হজম করল পিএসজি। প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে ভিনিসিউস যার কাছে বল হারান সেই মার্কুইনহোস8 ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন বেনজেমার পায়ে। প্রথম ছোঁয়ায় নিচু শটে কাছের পোস্ট দিয়ে দলকে স্কোরলাইন ৩-১ করেন তিনি।

যোগ করা সময়ের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ম্যাচ জুড়ে বিবর্ণ থাকা মেসি। কিন্তু তার ফ্রি কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে আর নায়ক হয়ে ওঠা হয়নি তার। ম্যাচে ফেরা হয়নি পিএসজি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত