ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়ের জন্য লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

২০২২ মার্চ ১০ ০৯:৫৬:১৬

জয়ের জন্য লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের এগিয়ে নিচ্ছেন এনক্রুমাহ বোনার ও জেসন হোল্ডার। বুধবার ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংলিশরা। সেখান থেকে আর ৪৩ রান যোগ করতে পেরেছে তারা।

ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ১৪০ রান করে আউট হন বেয়ারস্টো। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন জেডন সিলস। এছাড়া কেমার রোচ, আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের শিকার ২টি করে উইকেট। পরে ব্যাট করতে নেমে দলকে শুভসূচনা এনে দেন দুই ক্যারিবীয় ওপেনার কার্লোস ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল।

উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ক্যাম্পবেল আউট হন ৩৫ রান করে। মাত্র ৬২ বলে ফিফটি করেন ব্রাথওয়েট। যা তার ক্যারিয়ারের দ্রুততম টেস্ট ফিফটি। তবে ব্যক্তিগত ৫৫ রানেই আউট হয়ে যান তিনি। এরপর শামার ব্রুকস ১৮ ও জার্মেন ব্ল্যাকউড ১১ রান করে ফিরে গেলে

৪ উইকেটে ১২৭ রানের দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি বোনার ও হোল্ডার। দিনের শেষ ভাগে ৩১.৪ ওভারের জুটিতে ৭৫ রান যোগ করেছেন এ দুজন। দিন শেষে হোল্ডার ৪৩ ও বোনার ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত