ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্টে বিরতি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাকিব
ইপিএলে দল না পাওয়ায় বোর্ড সভাপতির সাথে আলোচনায় নিজেই জানিয়েছিলেন, ওয়ানডের সাথে টেস্টও খেলবেন দক্ষিণ আফ্রিকায়। তবে গত ৬ মার্চ সাকিব দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন। ততদিনে দলও চূড়ান্ত হয়ে গেছে। ২ দিন অপেক্ষার পর সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে।
সাকিবের অনীহা ছিল মূলত টেস্টে। যদিও সর্বশেষ চুক্তির আগে সাকিব নিজেই জানিয়েছিলেন, তিন ফরম্যাটেই নিয়মিত খেলবেন তিনি। সেই অনুযায়ী তিন ফরম্যাটের চুক্তি করা হয় সাকিবের সাথে। এমন পরিস্থিতিতে টেস্ট থেকে সাকিবের বিরতি চাওয়া সমালোচনার জন্ম দেয়।
তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সাকিব টেস্ট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী সিরিজগুলোতে অংশগ্রহণের ব্যাপারে সাকিব তার পরিকল্পনাও শীঘ্রই জানাবেন বোর্ডকে।
নিজামউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আজ সাকিব আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সফর পুরোটা থেকেই প্রত্যাহার করে নিতে চায়, বিশ্রাম চায়। শুধু দক্ষিণ আফ্রিকা সফর। সে সেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেস্ট না খেলার সিদ্ধান্ত) অবস্থান থেকে সরে এসেছে। সেটা আগে ছিল। এখন সেটা আর আসবে না। সে এসে আমাদের সাথে বসে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে। সেটা তার মুখ থেকেও জানতে পারবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)