ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : জেসন রয়ের পরিবর্তে আইপিএল খেলবেন সেরা ক্রিকেটার

২০২২ মার্চ ০৯ ১৭:৫২:২৭

ব্রেকিং নিউজ : জেসন রয়ের পরিবর্তে আইপিএল খেলবেন সেরা ক্রিকেটার

গত ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন গুরবাজ। তার ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতেই এক মৌসুমের জন্য গুরবাজকে দলে নিয়েছে গুজরাট। ফলে প্রথমবারের মত আইপিএলে দল পেলেন গুরবাজ।

গুজরাটের তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএলে খেলবেন গুরবাজ। নিলামে লেগ স্পিনার রশিদ খান এবং নুর আহমেদকে আগেই দলে নিয়েছে গুজরাট।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ব্যাক আপ হিসেবে দলে সুযোগ হলো ওপেনার গুরবাজের। ওপেনার শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়েও দেখা যেতে পারে গুরবাজকে।

গুরবাজের টি-২০ রেকর্ড বেশ ভালো। দেশের হয়ে ২০ ম্যাচে ১৩৭ দশমিক ৬২ স্ট্রাইক রেটে ৫৩৪ রান করেন তিনি। আর সব মিলিয়ে ৬৯ ম্যাচে ১৫১ দশমিক ৮২ স্ট্রাইক রেটে ১৬২০ রান করেন গুরবাজ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে দুই ম্যাচের টি-২০তে মাত্র ৩ রান করেন তিনি। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে অপরাজিত ১০৬ রান করেছিলেন ২০ বছর বয়সী গুরবাজ।

আইপিএলের এবারের আসরের মেগা নিলাম থেকে রয়কে ২ কোটি রুপিতে দলে নিয়েছিলো গুজরাট। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যা শেষ হবে ২৯ মে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত