ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাই দলকে টানছেন বেয়ারস্টো
নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন ভুল হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। ক্যারিবীয় পেসারদের তোপে রীতিমত ধুঁকতে থাকে জো রুটের দল। ১৭ রান তুলতেই তারা হারিয়ে বসে দুই ওপেনার অভিষিক্ত অ্যালেক্স লিস (৪) আর জ্যাক ক্রলিকে (৮)।
আর ১০ রান পর অধিনায়ক জো রুটও সাজঘরের পথ ধরলে চরম সংকটে পড়ে ইংলিশরা। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ড্যান লরেন্স। তিনিও ফেরেন ২০ করে। ৪৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে বেন স্টোকসকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে বিপদ কিছুটা কাটিয়ে উঠেছিলেন বেয়ারস্টো।
কিন্তু স্টোকস ৩৬ করে সিলসের বলে বোল্ড হয়ে গেলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। তবু হার মানেননি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে ৯৯ রানের আরেকটি জুটি গড়ে ঘুরে দাঁড়ান দারুণভাবে। বেন ফোকস দারুণ সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু হাফসেঞ্চুরি পাওয়া হয়নি। ব্যক্তিগত ৪২ রানে জেসন হোল্ডারের এলবিডব্লিউয়ের শিকার হন।
তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি বেয়ারস্টো। দিনের বাকি সময়টা ক্রিস ওকসকে নিয়ে দেখেশুনেই কাটিয়ে দিয়েছেন বেয়ারস্টো। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে ১০৯ রানে অপরাজিত আছেন তিনি। ওকস আছেন ২৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তিন পেসার কেমার রোচ, জেইডেন সিলস আর জেসন হোল্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)