ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বলে লালা ব্যবহার নিষিদ্ধ, ম্যানকাড নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

২০২২ মার্চ ০৯ ১১:৪৬:৪৩

বলে লালা ব্যবহার নিষিদ্ধ, ম্যানকাড নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

বিশ্বে করোনা হানা দেয়ার পর থেকেই বলে লালা ব্যবহারে অনুৎসাহিত করে আসা হচ্ছে। এবার সেটিকে একরকম নিয়মেই পরিণত করা হলো। এখন থেকে বলে লালা ব্যবহার করতে পারবেন না কোনো ক্রিকেটার।

কোনো ব্যাটার যখন ব্যাটিংয়ের সময় অফ স্টাম্প অতিক্রম করেন, তখন ওয়াইড সীমানায় বল করলেও 'ওয়াইড' দেয়া হয় না। নতুন নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে ওয়াইড দিবে কর্তব্যরত আম্পায়ার।

এছাড়াও ম্যানকাড়কে এখন থেকে রানআউট হিসেবে বিবেচনা করার নিয়ম করা হয়েছে। ৪১ নম্বর আইন থেকে ম্যানকাড়কে ৩৮ নম্বর আইনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ, বোলিং পুরোপুরি শেষ হওয়ার আগে বোলার প্রান্তে থাকা ব্যাটারকে সীমানা ছাড়তে অনুৎসাহিত করছে এমসিসি।

এছাড়াও আরেকটি নিয়মে এসেছে পরিবর্তন। এখন থেকে 'ডেড বল' হিসেবে সেই ডেলিভারিকেই গণনা করা হবে যদি বলটি উইকেটের মাঝে কোনও ব্যক্তি, বস্তু বা প্রাণী দারা দিকবিচ্যুত হয়ে থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত